শিরোনাম
◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক : হাসান মাহমুদ যখন বোলিংয়ে আসলেন তখন ভুগছিল প্রতিপক্ষ। ৩৩ রান তুলতেই নেই ৪ উইকেট। এরপর হাসান মাহমুদ ও চালালেন তাণ্ডব। মাত্র ৬ ওভার বোলিং করে তুলে নিয়েছেন তিন উইকেট। তাতেই ৮৩ রানে অল আউট হয়ে গেছে ল্যাঙ্কাশায়ার।

সব মিলিয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। কিথ ডাজন শিকার করেন ২১ রানে ৬ উইকেট।

কেন্টের নতুন বলের দুই বোলার ম্যাট মিল্নস ও ডাজন মিলেই প্রথম ১৯ ওভার বোলিং করেন। এরপর বোলিংয়ে এসে প্রথম ওভারেই ৯ রান খরচ করেন হাসান মাহমুদ। তবে পরের ওভারে পান উইকেটে দেখা।ওভারের প্রথম বলেই তিনি বিদায় করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্কাস হ্যারিসকে। স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর লিয়াম লিভিংস্টোনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান মাহমুদ। পরে জোসেফ মুরসকেও ধরান প্যাভিলিয়নের পথ।

এর আগে ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ম্যাচের প্রথম দিনে শুক্রবার ১৭৮ রানে অলআউট হয়েছিল কেন্ট। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে গিয়ে হাসান অপরাজিত ছিলেন ৮ বলে ৬ রানে। প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ারকে ৮৭ রানে অলআউট করে দিয়ে ৯১ রানের লিড পায় কেন্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে কেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়