শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, রাখতে হবে ভিডিও প্রমাণ

পশ্চিমবঙ্গ রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রমাণস্বরূপ ভিডিও করে রাখতে বলা হয়েছে।

রাজ্যটির স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক অফিশিয়াল চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের

নির্দেশনায় বলা হয়, প্রতিদিন স্কুল শুরুর আগে সকল শিক্ষার্থীকে সমাবেশে অংশ নিয়ে জাতীয় এই গান গাইতে হবে। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজ্যের সব স্কুলে সমাবেশের প্রার্থনা হিসেবে ‘বন্দে মাতরম’ চালু করা হবে এবং এটি বাধ্যতামূলক।

শিক্ষা দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ১৩ মে জারি করা চিঠি অনুযায়ী স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমাবেশে সকল শিক্ষার্থী এই গানে অংশ নেয়। এছাড়া নির্দেশনায় সমাবেশের কার্যক্রম ভিডিও রেকর্ড করার কথাও বলা হয়েছে, যাতে বাস্তবায়নের প্রমাণ রাখা যায়।

এর আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত শুধু জাতীয় সংগীত ‘জন গণ মন’ গাওয়া হতো। পরবর্তীতে রাজ্য সরকার ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিও অন্তর্ভুক্ত করেছিল, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লেখা হয়েছিল।

নতুন নির্দেশনার ফলে শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে— সীমিত সময়ের মধ্যে জাতীয় সংগীত ও জাতীয় গান কীভাবে সমাবেশে প্রতিদিন অন্তর্ভুক্ত করা হবে।

হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুবরোজ্যোতি দত্ত জানিয়েছেন, ছুটির পর স্কুল শুরু হলে শিক্ষার্থীরা ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জন গণ মন’—দুটোই সমাবেশে গাইবে। শিক্ষার্থীদের আগে থেকেই ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব শেখানো হয়েছে এবং তারা এটি মুখস্থ করেছে।

অন্যদিকে শিক্ষক সংগঠনের এক বামপন্থী প্রতিনিধি জানিয়েছেন, দৈনিক সমাবেশে একাধিক গান অন্তর্ভুক্ত করার সময়সূচি নিয়ে আরও স্পষ্ট নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে। তবে বিষয়টিতে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়