শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, স্থলবন্দর চেয়ারম্যানের পরিদর্শন ‎​

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালুর লক্ষ্যে প্রাথমিক ভবে পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান।

‎বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিশেষ নির্দেশনায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মানজারুল মান্নান বন্দর এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, মোগলহাট একটি ঐতিহাসিক বন্দর। একসময় এদিক দিয়ে মানুষের যাতায়াত ও ব্যাপক বাণিজ্য হতো। মাননীয় মন্ত্রী এটি পুনরায় চালু করার ইচ্ছা পোষণ করেছেন এবং সরকারও সে ব্যাপারে ইতিবাচক। আমি আজ প্রাথমিকভাবে এখানকার বর্তমান পরিস্থিতি ও লোকেশন দেখতে এসেছি।

‎​তিনি আরও জানান, পরিদর্শনের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে এই বন্দরকে কার্যকর করতে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া হবে এবং স্থানীয় অংশীজনদের সাথে পরবর্তীতে আরও আলোচনা করা হবে।‎

‎​বন্দরটি পুনরায় চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়