শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ শিশুকে বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়ে প্রাণ দিল কুকুর

ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় শিশুদের প্রাণ বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছে একটি নেড়ি কুকুর। সম্প্রতি ধীরাকুলা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। অসীম সাহসিকতার জন্য স্থানীয়রা এখন কুকুরটিকে ‘বীর’ হিসেবে অভিহিত করছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি গত সোমবারের, এদিন সকালের দিকে শ্রী জগন্নাথ শিশু বিদ্যা মন্দিরের সামনে প্রায় ৩০ জন শিশু বসে ছিল। এমন সময় একটি বিষধর সাপ শিশুদের দিকে ধেয়ে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে থাকা একটি নেড়ি কুকুর সাপটির পথ আগলে দাঁড়ায়। শিশুদের রক্ষায় নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করে কুকুরটি সাপের সঙ্গে লড়াই শুরু করে।

গ্রামবাসীরা জানান, দীর্ঘ লড়াইয়ের একপর্যায়ে সাপটিকে মেরে ফেলতে সক্ষম হলেও কুকুরটি মারাত্মকভাবে জখম হয়। লড়াই চলাকালীন সাপটি কুকুরটির মুখে বারবার দংশন করে। বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই কুকুরটির মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে অক্ষত থাকে উপস্থিত ৩০ জন শিশুর সবাই।

স্থানীয়রা ভালোবেসে কুকুরটির নাম দিয়েছেন ‘কালি’। গ্রামবাসীর মতে, কুকুরটির তাৎক্ষণিক প্রতিরোধের কারণেই এক বড় ধরনের ট্র্যাজেডি থেকে রক্ষা পেয়েছে কোমলমতি শিশুরা। পশুর এমন নিঃস্বার্থ ও সুরক্ষামূলক আচরণ এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র : নিউজ এইট্টিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়