শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান সংঘাতের মাঝে মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠানোর প্রস্তুতি ওয়াশিংটনের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিমিটজ-ক্লাস বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ’ (CVN 77) খুব শীঘ্রই এই অঞ্চলে মোতায়েন করা হতে পারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপ্রাপ্ত এলাকায় রণতরিটিকে পাঠানো হবে বলে জানা গেছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি অংশ নিচ্ছে। তবে ‘বুশ’ আগের দুটি রণতরির কোনো একটির স্থলাভিষিক্ত হবে, নাকি তৃতীয় রণতরি হিসেবে তাদের সঙ্গে যুক্ত হবে—সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও জোরদার করতে বেশ কিছু সামরিক বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছেন। যদিও একই সময়ে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার দাবিও করেছেন। তবে সেই আলোচনার বর্তমান অবস্থা কী, তা এখনও অস্পষ্ট।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ তার স্ট্রাইক গ্রুপসহ দীর্ঘমেয়াদি যুদ্ধের সক্ষমতা অর্জনে প্রয়োজনীয় প্রশিক্ষণ (COMPTUEX) সম্পন্ন করেছে। বর্তমানে রণতরিটি আটলান্টিক মহাসাগরে অবস্থান করলেও দ্রুতই এটি ভূমধ্যসাগর হয়ে মধ্যপ্রাচ্যের অভিমুখে রওনা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে এই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অবস্থান করছে। নতুন এই রণতরি যুক্ত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়