শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম

বিবিসি: ইরান যুদ্ধ নিয়ে অনিশ্চিত পরিস্থিতিতে তেলের দাম চড়তে শুরু করেছে। গতকাল সোমবার বড় পতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, এশিয়ায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে, ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫% বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। আর নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২% বেড়ে ৯১.৫৫ ডলার হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা পাঁচদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন এবং তেহরানের সঙ্গে আলোচনাকে “খুবই ইতিবাচক” বলে অভিহিত করেন—এর প্রতিক্রিয়ায় তেলের দাম ১০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছিল।

কিন্তু এখন বিনিয়োগকারীরা এই তথ্যকেও মাথায় রেখেছেন যে, তেহরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই করেনি। ফলে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়