শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র দেখে পালালেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে নিস্তার পাচ্ছে না ওয়াশিংটন ও তেল আবিব। কঠোরহস্তে পালটা হামলা করে যাচ্ছে আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেশ। এতে প্রায় দিশাহারা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটি। 

এর মধ্যেই ঘটে গেছে আরেক কাণ্ড; ইরানের মিসাইল দেখে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের দৌড়ে পালানোর দৃশ্য সম্বলিত একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে সংবাদ সম্মেলন করছিলেন অবৈধ এ ভূখণ্ডের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করতেই ওই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। 

সেই ক্ষেপণাস্ত্র দেখে সাংবাদিকদের রেখেই দৌড়ে পালান হারজগ। দ্রুত তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা। 

এর আগে সংবাদ সম্মেলনে হারজগ বলেন, ইসরাইল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং তাদের অবশ্যই লেবাননের ভেতরে ‘কৌশলগত গভীরতা’ নিশ্চিত করতে হবে।

ইরানের মিসাইলের আঘাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায় না। এতে তেহরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাঝে মধ্যে পরিদর্শনে যান প্রেসিডেন্ট হারজগ।

কিরিয়াত শমোনা শহরে সেরকমই একটি সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। ওই সময় সেখানে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র।

সূত্র: আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়