শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের নতুন কৌশল: যুদ্ধ থামাতে আরবদের কাছ থেকে ৫ ট্রিলিয়ন ডলার দাবির অভিযোগ

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় আরব দেশগুলোর কাছে বিপুল অঙ্কের অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

বিবিসি অ্যারাবিককে ওমানের সাংবাদিক সালেম আল জুহুরি জানান, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর কাছে ট্রিলিয়ন ডলার দাবি করা হয়েছে বলে ইঙ্গিত মিলেছে কিছু রিপোর্ট ও ফাঁস হওয়া তথ্যে।

তার দাবি অনুযায়ী, যুদ্ধ চালিয়ে যেতে চাইলে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার এবং যুদ্ধ বন্ধ করতে চাইলে আড়াই ট্রিলিয়ন ডলার দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নাকি উপসাগরীয় দেশগুলোকে সামরিক ও আর্থিকভাবে এই সংঘাতে যুক্ত হতে চাপ দিচ্ছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। সব তথ্যই ফাঁস হওয়া সূত্রের ভিত্তিতে সামনে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যার প্রভাব বিশ্ববাজারেও পড়েছে।

সূত্রঃ তুর্কি টুডে, ইএ ডেইলি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়