শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১২:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রেস টিভি: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, আমরা হরমুজ প্রণালী খুলতে পারব না, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস করতে পারব না— তাই আমাদের এত বেশি মিথ্যা বলবেন না।

সোমবার চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে এহুদ বারাক একথা বলেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে স্পষ্ট মিথ্যা প্রচার করা হচ্ছে এবং যুদ্ধ শেষ করার কোনো কার্যকর কৌশল সরকারের হাতে নেই।

এর মাধ্যমে তিনি সরাসরি সরকারের সক্ষমতা নিয়ে করা দাবিগুলোকে চ্যালেঞ্জ করেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত দীর্ঘায়িত হচ্ছে এবং এর কোনো শেষ দেখা যাচ্ছে না।

এহুদ বারাক বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যুদ্ধ শেষ করার মতো জ্ঞান বা সদিচ্ছা—দুটোরই অভাব রয়েছে। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব জানে না কীভাবে এই যুদ্ধের ইতি টানতে হয় অথবা জানলেও চায় না।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক আরও অভিযোগ করেন, গাজা ও লেবাননে অভিযানের ক্ষেত্রেও সরকারের ঘোষিত লক্ষ্য পূরণ হয়নি। তিনি বলেন, বহুবার পূর্ণ বিজয়ের দাবি করা হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন রয়ে গেছে।

বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ইরানি হুমকি নিয়ে অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন বারাক। তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অক্ষত রয়েছে, যদিও তাদের সরকার দাবি করে আসছে যে এই হুমকি মোকাবিলা করা হয়েছে।

বারাক আরও বলেন, সরকার ও জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার কারণে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। যখন সত্য ও বিশ্বাস থাকে না, তখন বড় সমস্যা তৈরি হয়। আমরা অনেকেই, যারা আগে এসব বিষয়ে গভীরভাবে যুক্ত ছিলাম, তারাও এখন পুরো সত্য জানি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়