শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৪:০৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে জরুরি বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। 

আরব নিউজের এক প্রতিবেদনে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকের মূল লক্ষ্য হলো শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক পরামর্শ ও সমন্বয় আরো জোরদার করা। মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। উপসাগরীয় দেশ, ইসরায়েল এবং এ অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে এমন হামলা।

এতে করে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গভীর নিরাপত্তা সংকটে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের হামলার কারণে দুবাই ও দোহাসহ গুরুত্বপূর্ণ উপসাগরীয় বিমানবন্দরগুলো একাধিকবার বন্ধ রাখতে হয়েছে, ফলে বাণিজ্য, ভ্রমণ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটেছে।

সিরিয়া, আলজেরিয়া, ইরাক, বসনিয়া ও হার্জেগোভিনা, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে আলোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক আরব ও ইসলামী দেশগুলোর একটি সম্মিলিত প্রচেষ্টা, যার লক্ষ্য হলো চলমান সংকটের প্রভাব নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি আরো অবনতি হওয়ার আগে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়