শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৫:২৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তেজনার মাঝেও হরমুজে জাহাজ চলাচল বৃদ্ধি, বাছাই করে যাদের অনুমতি দিচ্ছে ইরান

পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সংখ্যা সাম্প্রতিক দিনগুলোতে প্রায় দ্বিগুণ বেড়েছে বলে বিভিন্ন মেরিটাইম ইন্টেলিজেন্স ডেটা থেকে জানা গেছে। যুদ্ধকালীন উত্তেজনার মাঝে ইরান এই প্রণালি দিয়ে সীমিত আকারে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জাহাজ ট্র্যাকিংকারী প্রতিষ্ঠান 'উইন্ডওয়ার্ড' এবং 'মেরিন ট্রাফিক'-জানায়, সোমবার (১৬ মার্চ) অন্তত আট থেকে নয়টি বিদেশি বাণিজ্যিক জাহাজ এই জলপথ অতিক্রম করেছে, যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। জাহাজ চলাচল বিশ্লেষকদের মতে, ইরান মূলত তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই পথ উন্মুক্ত রাখছে। 

উইন্ডওয়ার্ডের বিশ্লেষক মিশেল উইজ বোকম্যান জানিয়েছেন, চীন, ভারত ও পাকিস্তানের মতো বন্ধুরাষ্ট্রের জাহাজগুলো এখন ইরানের জলসীমা ব্যবহার করে যাতায়াত করছে। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এখনো স্বেচ্ছায় এই ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করছে না।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ হ্রাস পেয়েছিল। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে সরবরাহ করা হয় বলে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। তেহরান এই জলপথের বিষয়ে মিশ্র বার্তা দিয়ে আসছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি বলেছেন যে প্রণালিটি সবার জন্য উন্মুক্ত হলেও ‘শত্রুদের’ জন্য এটি বন্ধ থাকবে।

এদিকে ওয়াশিংটনে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের অন্য কোনো দেশের সাহায্যের প্রয়োজন নেই। একই সাথে তিনি ন্যাটোর শরিক দেশগুলোর সমালোচনা করে বলেন যে তারা আন্তর্জাতিক নৌ-সুরক্ষা জোটে অংশ নিতে অনাগ্রহী। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি হরমুজ প্রণালির কাছে ইরানের জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে শক্তিশালী 'বাঙ্কার বাস্টার' বোমা হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়