শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০২:২৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমে যুদ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’: আরব আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

সংযুক্ত আরব আমিরাতে চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকার। অভিযুক্তদের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক।

সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে কঠোর নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-সামসি বিবৃতির মাধ্যমে জানান, সংঘাতময় পরিস্থিতিতে অনলাইনে যেন কোনো ধরনের ভুয়া খবর ছড়াতে না পারে, সে জন্য গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের কঠোর নজরদারি চালানো হচ্ছিল।

এই নজরদারির ভিত্তিতেই দুই ধাপে গ্রেপ্তারি নির্দেশ জারি করা হয়। প্রথম ধাপে শনিবার ১০ জনের বিরুদ্ধে এবং দ্বিতীয় ধাপে আরও ২৫ জনের বিরুদ্ধে নির্দেশ দেওয়া হয়। মোট ৩৫ জনের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কার্যক্রম বিশ্লেষণ করে তিনটি আলাদা শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। প্রথম দলটি এমন কিছু বাস্তব ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়েছে, যা দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। দ্বিতীয় দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি করে তা প্রচার করেছে। আর তৃতীয় দলটি অনলাইনে শত্রুপক্ষের প্রশংসা করে বিভিন্ন তথ্য প্রচার করেছে।

আমিরাত প্রশাসনের মতে, এসব কার্যক্রম সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আটককৃত ব্যক্তিদের দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের এক বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে।

সম্প্রতি আরব আমিরাতে হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ধরপাকড়ের ঘটনা ঘটেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার (১৫ মার্চ) থেকে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণেই অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়