শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০২:৫৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলা: সৌদি যুবরাজের ভূমিকায় নতুন বিস্ফোরক তথ্য

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনে গড়িয়েছে এই যৌথ সামরিক অভিযান।

চলতি মাসের শুরুতে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রতিবেদনে জানায়, ইরানে হামলা শুরুর পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন এবং তেহরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় তিনি ভিন্ন সুরে কথা বলতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে যুবরাজ ট্রাম্পকে সতর্ক করেন—যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতির পরিণতি আরও খারাপ হতে পারে।

এদিকে রোববার (১৫ মার্চ) প্রকাশিত নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হামলা অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রাম্প নিয়মিতভাবে আরব নেতাদের সঙ্গে কথা বলছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, এসব আলোচনায় যুবরাজ ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এবং সামরিক চাপ অব্যাহত রাখতে পরামর্শ দিচ্ছেন।

এছাড়া ওয়াশিংটন এখন সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর একটি পুরোনো পরামর্শও বারবার শুনছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেই পরামর্শে বলা হয়েছিল—শত্রুর মূল উৎস বা নেতৃত্বকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়