শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১২:৫০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের ক্ষমতা মমতার হাতেই থাকবে: জরিপ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিলেছে। ম্যাট্রাইজ–আইএএনএস পরিচালিত এক জনমত জরিপ অনুযায়ী, ২৯৪ আসনের এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের তুলনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কিছুটা এগিয়ে থাকবে।

জরিপে বলা হয়েছে, ক্ষমতাসীন দল ভোটের হার ও আসন, উভয় ক্ষেত্রেই স্পষ্টভাবে এগিয়ে থাকতে পারে। যদিও বিজেপি একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই থাকবে। আগামী এপ্রিলে দুই দফায় ভোটগ্রহণ শেষে ৪ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ম্যাট্রাইজ–আইএএনএস জনমত জরিপে বলা হয়, ২৯৪ আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ১৫৫–১৭০ আসন পেতে পারে। অন্যদিকে ১০০–১১৫ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে বিজেপি জোটকে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৫–৭ আসন পেতে পারে।

আসনের ন্যায় ভোটের হারের দিক দিয়েও পরিষ্কার লিড পেতে পারে তৃণমূল কংগ্রেস। তাদের ভোটের হার হতে পারে ৪৩–৪৫ শতাংশ। বিজেপি জোট ভোট শেয়ারের দিক দিয়ে খুব বেশি পিছিয়ে থাকবে না। তাদের ভোটের হার ৪১–৪৩ শতাংশের মধ্যে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। আর অন্যান্য দলগুলো ১৩-১৫ শতাংশ ভোটে ভাগ বসাতে পারে।

জরিপে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। বিজেপি রাজ্যের বেশ কয়েকটি আসনে শক্ত অবস্থান ধরে রেখেছে, ফলে কিছু অঞ্চলে আগের নির্বাচনের তুলনায় লড়াই আরও হাড্ডাহাড্ডি হতে পারে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির ভোটও ৪ মে গণনা করা হবে।

চূড়ান্ত ফলাফলই নির্ধারণ করবে তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারে, নাকি বিজেপি রাজ্যে তাদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়। সূত্র: এবিপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়