শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৫:২৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল পশ্চিম তীর, আহত ৩ ইসরাইলি

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমুচিত জবাব দিচ্ছে ইরান। কোনো বিশ্রামের সুযোগ দিচ্ছে না ইসলামি প্রজাতন্ত্রের সেনারা। এরই মধ্যে যুদ্ধ গড়িয়েছে ১৬তম দিনে। এদিন উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এতে বিকট শব্দে কেঁপে ওঠে ইসরাইলের দখল করা পশ্চিম তীর। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় বিভিন্ন স্থাপনা। প্রচণ্ড ধোঁয়ায় কালো হয়ে যায় চারপাশ।

ইরানি হামলার পর ইসরাইলে বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

তেল আবিবে আরও এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ইসরাইল।  এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ বা আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া মধ্য ইসরাইলের বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসরাইলের দখল করা পশ্চিম তীরে আছেন রিপোর্টার নিদা ইব্রাহিম। তিনি হুয়ারা থেকে জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক সাইরেন বাজছিল। কিছুক্ষণের মধ্যে আকাশে আলোর ঝলকানি দেখা যায়। পরে স্থানীয় বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এতে সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। উপসাগরীয় দেশগুলোয় এমন কোনো মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা নেই যেখানে আঘাত হানেনি তেহরান। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিশ্ব তেল বাজারে। কারণ, পৃথিবীর তেল করিডোরখ্যাত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান।

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়