শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০১:২৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে

শিল্পোন্নত সাতটি দেশের জোট জি–৭–এর নেতাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে। গত বুধবার জি–৭ নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে এ কথা বলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এ তথ্য জানিয়েছে। রয়টার্স

জি–৭ নেতাদের ওই বৈঠক সম্পর্কে জানাশোনা আছে—এমন তিনটি সূত্রের বরাতে এক্সিওসের খবরে বলা হয়েছে, বৈঠকে মিত্রদের ট্রাম্প বলেন, ‘আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর একটি ক্যানসার থেকে মুক্তি পেয়েছি।’ এ সময় ইরানে মার্কিন অভিযান ‘এপিক ফিউরি’র ফলাফল নিয়েও গর্ব করেন তিনি।

বৈঠকে ট্রাম্প আরও বলেন, ‘কেউ জানে না ইরানের নেতা এখন কে। সুতরাং আত্মসমর্পণ ঘোষণার জন্য সেখানে কেউ নেই।’ ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা চালালে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার যুদ্ধের ১৪তম দিনেও পুরো অঞ্চলে ব্যাপক পাল্টাপাল্টি হামলা হয়েছে। এদিন ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি তেল সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চার মার্কিন সেনা নিহত হয়েছেন।

তবে আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির চেষ্টা করার কথা বারবার নাকচ করে আসছে তেহরান। সম্প্রতি ইরানের পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে, এই যুদ্ধের শেষটা তারাই করবে। এরই মধ্যে বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা ‘উন্মাদ নিকৃষ্ট মানুষ’। তাঁদের হত্যা করা তাঁর জন্য ‘বড় সম্মানের’ বিষয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়