শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০১:১৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নবাদী শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে: দাবি ইরানের

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মানামার মার্কিন ঘাঁটি, কাতারের আল উদেইদ ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটির রাডার অথবা যোগাযোগব্যবস্থা। ছবি: সংগৃহীত

বিবৃতিতে বলা হয়, ‘সাতটির বেশি অত্যাধুনিক রাডার সফলভাবে ধ্বংস করার মাধ্যমে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নবাদী শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে।’ বিবৃতিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের টিএইচএএডি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করা হয়েছে। ইসরায়েলি শাসনকে প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষা করতে এই ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। তবু ওই শাসনের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং তাদের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা অঞ্চলজুড়ে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ১৭তম ধাপ সম্পন্ন করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় তারা। তেল আবিব ও ওয়াশিংটনের পক্ষ থেকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে উসকানিমূলক আগ্রাসনের জবাবে শুরু হওয়া এই অভিযানের পঞ্চম দিন ছিল সেদিন।

অভিযানের সাফল্যের প্রমাণ হিসেবে আইআরজিসি জানায়, ১০০ ঘণ্টা ধরে দখলকৃত ভূখণ্ডজুড়ে সাইরেনের অবিরাম শব্দ এবং অবৈধ বসতি স্থাপনকারীদের আশ্রয়কেন্দ্রে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে বাধ্য হওয়া এই সাফল্যের সাক্ষ্য বহন করছে। বিবৃতিতে বলা হয়, এটি প্রমাণ করে ‘সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ হিসেবে ইরানি প্রক্ষেপণাস্ত্র নিক্ষেপের ধারাবাহিক ও সুপরিকল্পিত ছন্দ।’ তারা আরও সতর্ক করে জানায়, ‘আগামী দিনগুলোতে হামলা আরও তীব্র ও বিস্তৃত হবে।’

এ পর্যন্ত অভিযানের বিভিন্ন পর্যায়ে আইআরজিসি অঞ্চলজুড়ে সংবেদনশীল ও কৌশলগত লক্ষ্যবস্তুতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন পাঠিয়েছে। এই লক্ষ্যবস্তুর মধ্যে ছিল তেল আবিব শহর ও পবিত্র দখলকৃত নগরী আল-কুদস, পাশাপাশি কুয়েত, বাহরাইন, কাতারসহ বিভিন্ন আঞ্চলিক দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা।

প্রতিশোধমূলক হামলার অন্যান্য উল্লেখযোগ্য দিকের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করা। বুধবার আইআরজিসি আরও ঘোষণা দেয়, তারা অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ডেটা সেন্টারের বিরুদ্ধে একটি ‘গুরুত্বপূর্ণ আঘাত’ হেনেছে।

তারা লক্ষ্যবস্তু হিসেবে বাহরাইনে অবস্থিত আমাজন ডেটা সেন্টারের নাম উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, শত্রুর সামরিক ও গোয়েন্দা তৎপরতায় এসব কেন্দ্রের ভূমিকা চিহ্নিত করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। আমাজনের আনুষ্ঠানিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাহরাইনে আমাজনের আঞ্চলিক কার্যালয় ২০১৯ সালে চালু হয়। এটি পারস্য উপসাগরীয় দেশগুলো এবং পশ্চিম এশিয়ার অন্যান্য অঞ্চলে আমাজনের উন্নত ক্লাউড সেবার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়