শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’র নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে তা মোকাবিলায় কাজ করছে।’

আরও বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। তাই সবার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি।’

এর আগে, ইসরাইল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ দাবি করেন। 

ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পুরো ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি, তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়