শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত

খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা–তথ্যভিত্তিক (ইন্টেলিজেন্স ড্রিভেন) একাধিক বড় ধরনের অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৩৪ জন ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর।

 বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। খবর জিও নিউজের। 

মূলত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সহ এ ধরনের আরও বেশ কিছু সশস্ত্রগোষ্ঠী। এসব গোষ্ঠীকে ভারত সহায়তা ও সমর্থন দিয়ে থাকে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান। এজন্য তারা এসব গোষ্ঠীকে ভারতীয় প্রক্সি বাহিনী, ফিতনা আল-খাওয়ারিজ এবং ফিতনা আল-হিন্দুস্তান নামে আখ্যায়িত করেছে।

আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীদের নির্মূল করার লক্ষ্যে তাদের অভিযান চালানো হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে। বিবৃতি অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি কেপিতে চারটি পৃথক সংঘর্ষে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ২৬ জন সন্ত্রাসী নিহত হয়। একই সময়ে বেলুচিস্তানের সামবাজা এলাকায় পরিচালিত এক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তানের’ ৮ জন সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআর আরও জানায়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা একদল ‘খারিজি’ সন্ত্রাসীর গতিবিধি নিরাপত্তা বাহিনীর নজরে আসে। এরপর নির্ভুল ও দক্ষ অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর এক সদস্যকে হত্যা করা হয়। নিহত ওই ‘সন্ত্রাসী’ একজন আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আইএসপিআর জানায়, লাক্কি মারওয়াত জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চালানো হয়েছে। অভিযানের সময় সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র গোলাগুলির পর তিনজন ‘খারিজিকে’ হত্যা করা হয়। একই সময়ে বান্নু জেলার নারমি খেল এলাকায় দুটি পৃথক সংঘর্ষে নিহত হয় ১০।

এছাড়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় পরিচালিত অভিযানে ১২ জন ‘খারিজিকে’ নির্মূল করা হয়। সর্বশেষ ঝোব জেলার সামবাজা এলাকায় পরিচালিত অভিযানে তীব্র গোলাগুলির পর নিহত হয় ‘ফিতনা আল-হিন্দুস্তানের’ আরও ৮ জন সদস্য। নিহতদের কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে পাক সেনারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়