শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালে এবার যে দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত!

এনডিটিভি: বিশ্বজুড়ে পাসপোর্টের সক্ষমতা যাচাইকারী অন্যতম সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই সূচকে ভারত গত বছরের ৮৫তম অবস্থান থেকে ১০ ধাপ এগিয়ে বর্তমানে ৭৫তম স্থানে উঠে এসেছে। তবে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ভারতীয় পাসপোর্টধারী পর্যটকদের জন্য সরাসরি ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে এমন দেশের সংখ্যা ৫৭ থেকে কমে ৫৬-এ দাঁড়িয়েছে।

হেনলি পাসপোর্ট সূচক কীভাবে কাজ করে

লন্ডনভিত্তিক বিনিয়োগ অভিবাসন সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারস এই সূচক প্রকাশ করে। এটি ১৯৯টি পাসপোর্টকে ২২৭টি ভ্রমণ গন্তব্যের বিপরীতে মূল্যায়ন করে। তথ্য নেওয়া হয় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) থেকে। সূচকে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) অন্তর্ভুক্ত থাকে।

কোন দুই দেশের সুবিধা হারাল ভারত

২০২৫ সালে ভারতীয়রা ৫৭টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পেতেন। কিন্তু ২০২৬ সালের শুরুতে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৫৫-এ। ২০২৫ সালের নভেম্বরে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসাছাড় সুবিধা স্থগিত করে। অভিযোগ ওঠে, ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় নাগরিকদের ইরানে নিয়ে গিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য থাকা ভিসাছাড় সুবিধার অপব্যবহার করে কিছু ব্যক্তিকে ইরানে পাঠানো হচ্ছিল এবং সেখানে পৌঁছানোর পর অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়।

এই পরিস্থিতিতে তেহরান ভিসাছাড় সুবিধা স্থগিত করে। ফলে আগাম ভিসা ছাড়া প্রবেশের তালিকা থেকে ইরান বাদ পড়ে।

দ্বিতীয় দেশটি হলো বলিভিয়া। ২০২৫ সালে ভারতীয়রা সেখানে অন-অ্যারাইভাল ভিসা পেতেন। অর্থাৎ আগাম কোনো কাগজপত্রের দরকার হতো না—যা সূচকের হিসাবে ইতিবাচক হিসেবে গণ্য হতো।

কিন্তু ২০২৬ সালে বলিভিয়া ই-ভিসাব্যবস্থা চালু করে। এখন ভারতীয় ভ্রমণকারীদের অনলাইনে আবেদন করে নথি আপলোড করতে হয় এবং ভ্রমণের আগে অনুমোদন নিতে হয়। যেহেতু আগাম অনুমোদন প্রয়োজন, তাই এটি আর ‘ভিসামুক্ত’ শ্রেণিতে পড়ে না। ফলে বলিভিয়াও তালিকা থেকে বাদ যায়।

ফলে ২০২৬ সালের জানুয়ারিতে ইরান ও বলিভিয়া বাদ যাওয়ায় ভারতের ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা কমে ৫৫ হয়। তবে ফেব্রুয়ারিতে একটি নতুন দেশ এই তালিকায় যুক্ত হয়—গাম্বিয়া। এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬-এ।

র‍্যাঙ্কিং বাড়ল কীভাবে

প্রশ্ন হলো—যখন ভিসামুক্ত দেশের সংখ্যা কমেছে, তখন র‍্যাঙ্কিং বাড়ল কীভাবে?

এর কারণ হলো, সূচকটি আপেক্ষিক বা তুলনামূলক। এটি একধরনের বৈশ্বিক লিডারবোর্ড। এখানে শুধু নিজের স্কোর নয়, অন্য দেশগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ।

ধরা যাক, দৌড় প্রতিযোগিতায় ভারত সামান্য ধীর হয়েছে। কিন্তু অন্য অনেক দেশ আরও বেশি ভিসা-সুবিধা হারিয়েছে। ফলে চূড়ান্ত তালিকা সাজানোর সময় ভারত ওপরে উঠে গেছে।

ভারত বর্তমানে ৫৬ স্কোর নিয়ে ৭৫তম স্থানে আছে। এই অবস্থানে ভারত একই স্কোরধারী দেশ নাইজার ও আলজেরিয়ার সঙ্গে তাদের বর্তমান স্থান ভাগ করে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়