শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিয়মের অভিযোগে ১,৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব

সৌদি গ্যাজেট: হজ ও ওমরাহ খাতে অনিয়মের অভিযোগে ১ হাজার ৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির সঙ্গে বিদ্যমান চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ খাতে কার্যক্রম পরিচালনাকারী মোট ৫ হাজার ৮০০ এজেন্সির মধ্যে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুবাদ: টিবিএস নিউজ

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ ভিসা ও বিদ্যমান বুকিং থাকা ওমরাহ যাত্রীরা এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবেন না এবং সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমিক মূল্যায়নে তাদের কার্যক্ষমতা ও সেবার মানে ঘাটতি ধরা পড়ার পর এই সময়সীমা নির্ধারণ করা হয়। মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, এই স্থগিতাদেশ কেবল নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি নিয়ন্ত্রক পদক্ষেপের অংশ। এর লক্ষ্য হলো, এজেন্সিগুলোকে তাদের শ্রেণিবিন্যাসসংক্রান্ত সমস্যা সমাধান এবং অনুমোদিত মানদণ্ড মেনে চলতে সহায়তা করা। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করা হলে স্থগিত চুক্তিগুলো পুনরায় কার্যকর করা হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ ভিসা ও বিদ্যমান বুকিং থাকা ওমরাহ যাত্রীরা এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবেন না এবং সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আলনোয়াইমি বলেন, 'নির্ধারিত সময়সীমার মধ্যে যেসব এজেন্সি তাদের ত্রুটি সংশোধনে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা জোরদার করতে এবং যাত্রীদের অধিকার রক্ষায় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়