শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বালোচিস্তানে পাকিস্তানি সেনা অভিযানে নিহত ৯২ জঙ্গি! হামলার নির্দেশ এসেছে ‘দেশের বাইরে থেকে’, ভারতকেও বার্তা?

আন্তর্জা‌তিক ডেস্ক : পাকিস্তানের বালোচিস্তান ফের অশান্ত। গত কয়েক দিনে সেখানকার অন্তত ১২টি জায়গায় জঙ্গি হামলা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানি সেনা শনিবার একটি অভিযান চালায়। দাবি, তাতে নিহত হয়েছে অন্তত ৯২ জন জঙ্গি। তবে এখানেও ভারতকে দুষেছে ইসলামাবাদ। 

অভিযোগ, ভারত থেকে ওই জঙ্গিদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সেই নির্দেশে বালোচিস্তানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যদিও এই দাবির পক্ষে পাকিস্তান কোনও প্রমাণ দেখাতে পারেনি। ভারত সরকার এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।--- আনন্দবাজার

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর রিপোর্ট অনুযায়ী, দেশের সেনাবাহিনীর তরফে বালোচিস্তানে অভিযান প্রসঙ্গে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বালোচ প্রদেশের অন্তত ১২টি শহরে পাক সেনা অভিযানে ৯২ জন জঙ্গির মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন ১৫ জন পাকিস্তানি জওয়ানও। এ ছাড়া, জঙ্গি হামলায় অন্তত ১৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

 বিবৃতিতে দাবি, বালোচ জঙ্গিদের এই হামলার নেপথ্যে ছিল ‘ভারতের মদতপুষ্ট গোষ্ঠী’ এবং তারা বালোচিস্তানের শান্তি বিঘ্নিত করতে চায়। গত কয়েক দিনে কোয়েটা, মাসটাং, নুশকি, খারান, টাম্প, পাঞ্জগু, গদর, পাসনির মতো জায়গায় হামলা চালানো হয়েছে।

পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিদেশি নিয়ন্ত্রণকারীদের নির্দেশে এই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে বালোচিস্তানের মানুষের জীবনযাত্রা ও উন্নয়নকে ব্যাহত করতে।’’ জঙ্গিরা মহিলা, শিশু ও বৃদ্ধদেরও রেয়াত করেনি বলে অভিযোগ। বিবৃতিতে দাবি, ‘‘ভারতের মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে বালোচিস্তানের বিভিন্ন এলাকায় শুদ্ধিকরণ অভিযান চলছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, এই সমস্ত হামলার পরিকল্পনা করা এবং নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের বাইরে থেকে। জঙ্গিদের সঙ্গে দেশের বাইরে থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছে। হামলা চলাকালীনও কথাবার্তা চলেছে।

এর আগে শুক্রবারও বালোচিস্তানের বিভিন্ন এলাকায় ৪১ জন জঙ্গির মৃত্যুর কথা জানিয়েছিল পাক সেনা। সবমিলিয়ে সেনা অভিযানে নিহত জঙ্গির সংখ্যা দাঁড়াল ১৩৩। এর আগেও পাকিস্তান তাদের দেশের অভ্যন্তরে একাধিক জঙ্গি হামলার জন্য ভারতের দিকে আঙুল তুলেছিল। ভারত বরাবর সেই দাবি অস্বীকার করেছে। পাকিস্তানও কোনও প্রমাণ দেখাতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়