শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:০৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের ভারতীয়দের জন্য বড় দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে কর্মরত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য, বিশেষ করে ভারতীয়দের জন্য বড় ধাক্কার খবর এসেছে টেক্সাস অঙ্গরাজ্য থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রতি সমর্থন জানিয়ে টেক্সাসের সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোতে এইচ-১বি ভিসা আবেদন স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

খবর অনুযায়ী, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক সরকারি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এইচ-১বি ভিসা কর্মসূচির ফলে এমন অনেক চাকরি বিদেশি কর্মীদের হাতে চলে যাচ্ছে, যা টেক্সাসের স্থানীয় নাগরিকদের প্রাপ্য ছিল।

গভর্নর অ্যাবটের ভাষায়, এইচ-১বি ভিসা মূলত বিশেষায়িত ও অপূরণীয় দক্ষতাসম্পন্ন কর্মী আনার জন্য চালু করা হলেও বাস্তবে এটি স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ সংকুচিত করছে। ফলে টেক্সাসের স্বার্থ রক্ষায় সরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এই সিদ্ধান্তটি আসে ট্রাম্পের সেই ঘোষণার কয়েক মাস পর, যেখানে তিনি এইচ-১বি ভিসা আবেদন ফি এক লাখ ডলার বাড়ানোর কথা বলেন। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত টেক্সাসের রাজ্য বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য সরকারি সংস্থায় এইচ-১বি ভিসা আবেদন স্থগিত থাকবে।

হিউস্টন ক্রনিকলের তথ্য অনুযায়ী, যদিও টেক্সাসে অধিকাংশ এইচ-১বি কর্মী বেসরকারি খাতে কাজ করেন, তবুও সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সংখ্যক ভিসাধারী কর্মরত আছেন।

এমন সিদ্ধান্ত ভারতীয়দের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫ লাখ ৭০ হাজার ভারতীয় টেক্সাসে থাকেন। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপরও বাড়তি চাপ তৈরি করতে পারে, বিশেষত বাণিজ্য ও শুল্ক ইস্যুতে গভীর টানাপোড়েনের মধ্যে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়