শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:০২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের

আসন্ন রমজান মাসে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহ নামাজ ১০ রাকাত আদায় করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরপর আদায় করা হবে ৩ রাকাত বিতর নামাজ। এভাবে মোট ১৩ রাকাত নামাজ আদায় হবে।

দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আসন্ন রমজানে রাতের তারাবিহ নামাজ এই নির্ধারিত কাঠামো অনুসারেই আদায় করা হবে।

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির তারাবিহ নামাজ প্রতিদিন বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। ফলে বিশ্বের কোটি কোটি মুসলমান এই নামাজের সঙ্গে হৃদয়ে যুক্ত থাকেন। রমজান শুরু হওয়ার কাছাকাছি সময়ে তারাবি নামাজের সময়সূচি ও ইমামদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়