শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে কড়া বার্তা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈধভাবে কাজ করতে হলে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের (MOHRE) অফিসিয়াল ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক—এ কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো নিয়োগকর্তা শ্রমিক নিয়োগ বা কাজে নিয়োজিত করতে পারবেন না। শ্রম আইনের মূল উদ্দেশ্য হলো কর্মসংস্থানের সম্পর্ক নিয়ন্ত্রণ, শ্রমিক শোষণ প্রতিরোধ এবং শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা।

বর্তমানে ইউএই ১২ ধরনের ওয়ার্ক পারমিট স্বীকৃতি দিয়েছে, যা বিভিন্ন কর্মসংস্থান কাঠামো ও শ্রমিকের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পারমিট, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্ত পূরণ করে বিদেশ থেকে কর্মী আনতে পারে।

ট্রান্সফার ওয়ার্ক পারমিট দেশের অভ্যন্তরে অবস্থানরত অনাগরিক শ্রমিকদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেয়।

পারিবারিক স্পনসরশিপের আওতায় বসবাসকারীদের পারমিট ডিপেন্ডেন্ট ভিসাধারীদের নির্দিষ্ট শর্তে কাজের অনুমতি দেয়।

এছাড়া স্বল্পমেয়াদি কাজের জন্য রয়েছে টেম্পোরারি ও মিশন ওয়ার্ক পারমিট, কম সময় কাজের জন্য পার্ট-টাইম ওয়ার্ক পারমিট এবং ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের জন্য কঠোর শর্তসাপেক্ষে জুভেনাইল ওয়ার্ক পারমিট।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পারমিট ব্যবস্থা শ্রমিক ও নিয়োগকর্তা—উভয়ের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শ্রমবাজারকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করছে। বৈধ পারমিট ছাড়া কাজ করা বা করালে শ্রম আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ইউএই সরকার শ্রমিকদের অধিকার রক্ষা ও বৈধ কর্মসংস্থান নিশ্চিত করতে এসব নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ অব্যাহত রেখেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়