শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:১৭ সকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহারে সৌদি আরবের নিষেধাজ্ঞা

পবিত্র রমজান মাসে নামাজে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহারে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ আবদুল লতিফ বলেন, শুধু আজান ও ইকামতে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার করা যাবে।

গত মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পবিত্র রমজানের প্রস্তুতি উপলক্ষে একগুচ্ছ নির্দেশনাসংবলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এই ঘোষণা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সঠিক সময় মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময়সূচি ঠিক রাখা এবং প্রতি ওয়াক্তের নামাজে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের ব্যবধান বজায় রাখার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, শুধু মসজিদের আঙিনার নির্ধারিত স্থানে ইফতার মাহফিলের আয়োজন করতে হবে। পাশাপাশি মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজানে আশপাশের মানুষের অসুবিধা না করে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়