শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়ে একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় পুলিশের ভাষ্যমতে, বুধবার খুলনার জাহাজ এমভি তামজিত বাংলাদেশে ফিরে আসছিল। তখন ডুবন্ত বালুর চরে জাহাজটি ধাক্কা খায়। এটি দক্ষিণ ২৪ পরগণা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে ফিরছিল। ডুবন্ত বালুচরে ধাক্কা খাওয়ার পরই জাহাজটিতে ফাটল ধরে পানি ওঠা শুরু করে। এতে করে জাহাজের ১২ নাবিক আটকা পড়ে যান।

স্থানীয় জেলেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় সাগর থানার পুলিশকে খবর দেন। সেখানে পুলিশের একটি দল গিয়ে জেলেদের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করেন।

সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “জাহাজ থেকে ১২ নাবিকের সবাইকে নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি। এ ঘটনায় কেউ আহত হননি।”

কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নাকি যান্ত্রিক কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। সূত্র: পিটিআই, দ্য হিন্দু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়