শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৪:০৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মিরে ১০ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু–কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির পাহাড়ি সড়কে ভয়াবহ দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন। মূলত অভিযানে যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ১০ জন। গুরুতর আহত হন আরও ১০ সেনাসদস্য।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দোদা জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, ভারতীয় সেনাবাহিনীর ওই বুলেটপ্রুফ সামরিক যানটি একটি অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। চলন্ত অবস্থায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর এক শোকবার্তায় জম্মু–কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, দোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় তাদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।

লেফটেন্যান্ট গভর্নর জানান, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়