শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা

বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশকে সবক শেখাতে গাজায় ইসরাইলের আক্রমণের উদাহরণ দিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিজেপি নেতারা নিয়মিত হঠকারী মন্তব্য করে চলেছেন। সূত্র: মানব জমিন 

তিন দিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, প্রতিবেশী দেশের সংকটের স্থায়ী সমাধান কেবল ‘অস্ত্রোপচারের’ মাধ্যমেই সম্ভব। তবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্লজ্জভাবে গাজায় ইসরাইলের অমানবিক হত্যাকাণ্ডকে টেনে এনেছেন বাংলাদেশ প্রসঙ্গে।

শনিবার  শুভেন্দু  বলেছেন, ইসরাইল গাজাকে যা শিখিয়েছে তার মতোই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। প্রতিবেশী দেশে হিন্দু  হত্যার প্রতিবাদে শুভেন্দু দলীয় নেতা এবং সাধুসন্তদের  নিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে  প্রতিবাদ জানিয়ে স্মারকলিপিও দিয়ে এসেছেন। বিজেপি নেতা হুমকির সুরে বলেছেন, ‘সবক শিখানা চাহিয়ে। জ্যায়সে ইসরাইল শিখায়া গাজা মে। উস তারে সে।’   ভারত ১০০ কোটি হিন্দুর দেশ উল্লেখ করে তিনি বলেছেন, ‘হিন্দু হিত মে চল রাহা হ্যায় সরকার। সবক শিখানা চাহিয়ে। যাইসে অপারেশন সিন্দুর মে পাকিস্তান কো হাম লোগোনে শিখায়া।’
বিজেপি নেতার এই হঠকারী মন্তব্যের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমে লিখেছে, ‘বিজেপি ঘৃণা এবং অসহিষ্ণুতাকে একটি শিল্পের আকারে নিখুঁত করেছে। তাদের বিষাক্ত মুখ শুভেন্দু অধিকারী তার ফ্যাসিবাদী মনোভাবকে  তুলে ধরেছেন।  

গণহত্যার মত ইস্যুকে  উস্কে দিয়ে তিনি বলেছেন, ভারতকে অবশ্যই মুসলমানদের একটি পাঠ শেখাতে হবে যেমন ইসরাইল গাজায় শিখিয়েছিল।’ তৃণমূল কংগ্রেস শুভেন্দুর মন্তব্যকে ‘নগ্ন ঘৃণামূলক বক্তব্য, গণহত্যা ও শুদ্ধিকরণের রক্তপিপাসু আহ্বান’ বলে অভিহিত করেছে। কোনও এফআইআর নেই। কোনও গ্রেপ্তার নেই। কোনও মামলা নেই। এই ঘোষিত হিটলারের উপর কোনও ইউএপিএ চাপানো হয়নি।’ কংগ্রেস নেতা কপিল সিব্বলও বলেছেন, শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্য ‘কোনও এফআইআর হয়নি, কোনও গ্রেপ্তার হয়নি, কোনও মামলা হয়নি, কোনও ইউএপিএ হয়নি’।

তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং রাজ্যসভায় দলের উপনেতা সাগরিকা ঘোষ পোস্ট করে বলেছেন, ‘বিজেপির বাংলার ‘মুখ’ বাংলাদেশের বিরুদ্ধে গাজার মতো অভিযান চায়। সে বলে যে নরেন্দ্র মোদী সরকার কেবল ‘হিন্দুদের’ জন্য। তবে বাংলায় বিভাজন ও শাসনের নোংরা রাজনীতি কাজ করবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়