শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোর নৌবাহিনীর মেডিকেল বিমান বিধ্বস্ত: শিশুসহ ৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলের নিকটে মেক্সিকো নৌবাহিনীর একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বিমানটিতে একজন মেডিকেল রোগীসহ মোট আটজন আরোহী ছিলেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়। সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে গ্যালভেস্টনের কজওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, যাত্রীদের মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

মেক্সিকান নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি একটি চিকিৎসা সহায়তা মিশনে নিয়োজিত ছিল এবং দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী।

দুর্ঘটনাকবলিত বিমানটিতে থাকা দুজন যাত্রীই ছিলেন ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সদস্য। এই অলাভজনক সংস্থাটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে মেক্সিকান নৌবাহিনী।

গ্যালভেস্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুবুরি দল, ক্রাইম সিন ইউনিট, ড্রোন ইউনিট ও টহল দল ঘটনাস্থলে একযোগে কাজ করছে। উদ্ধার ও তদন্ত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

শেরিফ অফিসের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে দুর্ঘটনার সময় প্রতিকূল আবহাওয়া ভূমিকা রেখেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গত কয়েক দিন ধরে সংশ্লিষ্ট এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। সোমবার দুপুর আড়াইটার দিকে দৃষ্টিসীমা কমে মাত্র আধা মাইলে নেমে আসে। এই কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়