শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:২১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে দুই সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১১, আহত ৬০

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন। 

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

তামিলনাড়ুর পুলিশ প্রধান বলেছেন, দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর বাস দুটির সামনে দুমড়ে মুচড়ে যায়। আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। সাধারণ মানুষ এবং পুলিশ বাসের ভেতর থেকে অনেক মানুষকে উদ্ধার করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদিতে যাচ্ছিল। অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল।

ছবিতে দেখা গেছে একটি বাসের চালকের আসনের পাশের অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। দুর্ঘটনাস্থলের ভিডিও ছিল বেশ ভয়াবহ। এতে দেখা গেছে, নিহতদের সাড়িবদ্ধ করে শুইয়ে রাখা হয়েছে। আহতদের শরীর থেকে রক্ত ঝরছে। অনেকে বাসের ভেতরে আটকে আছেন।

গত সপ্তাহেও তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন মারা যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও ১১ জনের মৃত্যু হলো।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়