শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেধাবীদের আকৃষ্ট করতে বিশেষ ভিসা চালু করছে ওমান

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীদের জন্য ‘কালচারাল ভিসা’ নামে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান। নতুন এই ভিসা প্রকল্পের প্রধান উদ্দেশ্য দেশটির শিল্প ও সংস্কৃতি খাতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করা।

ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যাক্তিরা বিনিময়, শৈল্পিক নির্দেশনা, যৌথ গবেষণা, সাহিত্য ও শিল্পকলা বিষয়ক সম্মেলন, উৎসবে অংশগ্রহণ এবং সাহিত্য-শিল্পকলা সংক্রান্ত যে কোনো কাজে অস্থায়ী ভিসা প্রদান করা হবে। সময়সীমার হিসেবে এই ভিসার তিনটি ক্যাটাগরি রয়েছে— স্বল্পমেয়াদি (এক বছর), মধ্যমমেয়াদী (পাঁচ বছর) এবং দীর্ঘমেয়াদী (১০ বছর)। মধ্যম ও দীর্ঘমেয়াদী ভিসাধারীয়দের প্রতিবছর ভিসা ফি হিসেবে ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা) পরিশোধ করতে হবে।

কালচারাল ভিসার আরও একটি সুবিধা হলো, এই ভিসাধারীরা ওমান ভ্রমণের সময় তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ (বাবা-মা ও সহোদর ভাইবোন)-দের সঙ্গে নিতে পারবেন।

তবে কোনো বিদেশি নাগরিক যদি এই ভিসা পান, সেক্ষেত্রে ভিসা ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে তাকে এই ভিসা সক্রিয় করতে হবে; অর্থাৎ ওমানে যেতে হবে। তাছাড়া এই ভিসার অপব্যবহার করা হলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ওমানের রয়্যাল ওমান পুলিশ।

সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়