শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসারন কার্যক্রম ট্রাম্প প্রশাসনের অধীনেই চলবে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। তবে তিনি বলেন, দেশে প্রবেশকারী প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তিনটি কঠোর মানদণ্ড অবশ্যই পূরণ করতে হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়েম বলেন, এখন থেকে দেশে ভিসা ও গ্রিন কার্ডের প্রক্রিয়া আগের তুলনায় আরও দ্রুততর ও নিরাপদ করা হয়েছে। আগের তুলনায় আরও বেশি মানুষ এখন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাচ্ছে বলে জানান তিনি।

নোয়েম আরও যোগ করেন, তবে যুক্তরাষ্ট্রে আসা এইচ-১বি ভিসাধারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে, ভিসাধারীরা সন্ত্রাসী সংগঠনের সমর্থক নন। তারা সঠিক কারণ বা উদ্দেশ্যে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। তারা যুক্তরাষ্ট্রেকে ঘৃণা করে এমন কোনও সংগঠনকে সমর্থন করছেন না।

একই সাথে বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেন নোয়েম। তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট হাজার হাজার সন্ত্রাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছিলেন এবং তারা প্রতিরক্ষামূলক অভিবাসন কর্মসূচির অপব্যবহার করেছেন।

উল্লেখ্য, অভিবাসন-বিরোধী বিষয়ে কঠোর অবস্থান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয়লাভের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরেই তিনি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি ঘোষণা করেন। 

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, ট্রাম্প নতুন এইচ-১বি ভিসা আবেদনে নিয়োগকর্তাদের জন্য ১ লাখ ডলারের নতুন এককালীন ফি ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়