শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে রয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, জেরুজালেম সফরে গিয়ে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে দেওয়া প্রকাশ্য বক্তব্যে রুবিও যুদ্ধবিরতির কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেননি। এছাড়া গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে আগে করা সমালোচনাও আর পুনরাবৃত্তি করেননি।

কাতারে আর কোনো হামলা চালানো হবে কিনা—এই প্রশ্নে নেতানিয়াহু বলেন, ইসরায়েলও অন্যান্য দেশের মতোই এই নীতি অনুসরণ করবে যে, ‘সন্ত্রাসীরা যেখানে থাকুক না কেন, তারা কোনোভাবেই নিরাপত্তা বা দায়মুক্তি পাবে না।’

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, রুবিও মঙ্গলবার লন্ডনে যাওয়ার পথে দোহাতেও থামবেন। কাতারে গত মঙ্গলবারের ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঠেকাতে এ সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। উৎস: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়