শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর

অবশেষে খোঁজ মিললো নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির। তিনি এখনো নেপালেই রয়েছেন। সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরী এলাকায় রয়েছেন ওলি। সেখান থেকে জেন জি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালি সংবাদমাধ্যম খবর হাবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিন এক লিখিত বার্তায় ওলি নিজের ব্যক্তিগত শোক, সংগ্রাম ও শাসনব্যবস্থার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়লেও বাবা হওয়ার ইচ্ছা তার ভেতরে আজও জীবিত।

১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে কে পি শর্মা ওলি বলেন, তার আমলে কোনো গুলি ছোড়া হয়নি। শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করে অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে।

তার ভাষায়, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ ঘটে যায়নি; তোমাদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে।

ওলি আবারও দৃঢ়ভাবে নেপালের দাবিকৃত লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার প্রসঙ্গ তোলেন এবং বলেন, নাগরিকদের কথা বলার, চলাফেরার ও প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা—এটাই তার জীবনের উদ্দেশ্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়