শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফের ভূমিকম্প

সিলেট অঞ্চলের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে প্রায় ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়।

মাত্রা তুলনামূলকভাবে কম হলেও ভূমিকম্পটির কম্পন বেশ বিস্তৃত এলাকায় অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে সর্বশেষ পাওয়া খবরে, এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়