শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০১:৫২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে পূর্ণ কর অব্যাহতি: এনবিআরের প্রজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠান নিজে ইলেকট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে গাড়ি আমদানি করলে মিলবে কর অব্যাহতি সুবিধা। তবে শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসব গাড়ির রং হবে হলুদ। আর এসব বাসে স্কুল, কলেজ, স্টুডেন্ট বাস বা ট্রান্সপোর্ট শব্দ লেখা থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়, কোনো প্রকার শুল্ককর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহনের লক্ষ্যে ওই বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান আবেদন করলে এনবিআর ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করবে। এনবিআরের এস. আর.ও নং ৮৪/আইন/২০২৬/০২/কাস্টমস, তারিখ-২৭ এপ্রিল, ২০২৬ জারির মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি (CD), রেগুলেটরি ডিউটি (RD), মূল্য সংযোজন কর (VAT), সম্পূরক শুল্ক (SD), আগাম কর (AT) এবং অগ্রিম আয়করসহ (AIT) সমূদয় শুল্ক-করাদি অব্যাহতি প্রদান করেছে।

শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে সব প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশবান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে। উন্নত ও আরামদায়ক পরিবহনে একসঙ্গে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে বিধায় দেশের তীব্র যানজট নিরসন, বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় এবং সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকদের খরচ বহুলাংশে হ্রাস পাবে।

শিক্ষার্থী পরিবহনের অনুরূপ সাধারণ যাত্রীদের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সাধারণ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করা হলে যাত্রীরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে আধুনিক ও আরামদায়ক ইলেকট্রিক বাস ব্যবহার করবে বিধায় দেশের বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে এবং সাধারণের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়