শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ব্যাংকিং খাতে দক্ষ ও জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (ব্যাংকিং ডিপ্লোমা) সংক্রান্ত আগের প্রজ্ঞাপন সংশোধন করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে পদোন্নতি বা উচ্চতর পদ লাভের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে।

তবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাড়। নির্দেশনায় বলা হয়েছে, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর কিংবা পদোন্নতির মাধ্যমে ওই পদে থেকে সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন, তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক হবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংকিং খাত দিন দিন জটিল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। আধুনিক ব্যাংকিংব্যবস্থার সঙ্গে কর্মকর্তাদের খাপ খাইয়ে নিতে প্রাতিষ্ঠানিক জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে।

এ বাস্তবতায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ নিশ্চিত করতেই নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে এই শর্ত কঠোরভাবে আরোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নির্দেশনা ব্যাংকিং খাতে পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, পাশাপাশি কর্মকর্তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে আগ্রহও বাড়াবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়