শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ চূড়ায় উঠেছে। মার্কিন ডলারের দুর্বলতা ও ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর কারণে এই দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা এবং আমেরিকার সরকারি কাজ বন্ধ থাকার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর ফলে বৃহস্পতিবার স্বর্ণের দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 

বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ২৩৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। এর ফলে বিশ্ববাজারে টানা পাঁচ দিন বাড়ল স্বর্ণের দাম।

আগামী ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের দাম এক দশমিক দুই শতাংশ বাড়িয়ে চার হাজার ২৫২ দশমিক ৩০ ডলারে বিক্রি হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন ঝামেলা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে, তাই বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।

ব্যবসায়ীরা মনে করছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেড) ডিসেম্বরে সুদের হার কমিয়ে দেবে। যখন সুদের হার কমে, তখন স্বর্ণ কেনা লাভজনক হয়।

যুক্তরাষ্ট্রের সরকার টানা দুই সপ্তাহ ধরে বন্ধ থাকায় (অচলাবস্থা) দেশটির অর্থনীতিতে প্রতি সপ্তাহে প্রায় এক হাজার ৫০০ কোটি ডলারের (বা ১৫ বিলিয়ন ডলারের) মতো উৎপাদন ক্ষতি হতে পারে। এই ধরনের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণকে আরও বেশি নিরাপদ মনে করছেন।

বিশ্লেষকরা মনে করছেন, যদি সুদের হার কমানোর অর্থনৈতিক চাহিদা অব্যাহত থাকে তাহলে ২০২৬ সালের মধ্যে সোনার দাম পাঁচ হাজার ডলারে পৌঁছাতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, স্পট সিলভার শূন্য দশমিক চার শতাংশ কমে ৫২ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। তবে প্লাটিনাম শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে এক হাজার ৬৬৯ দশমিক ৬০ ডলারে এবং প্যালাডিয়াম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে এক হাজার ৫৪০ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়