শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ফুটব‌লের প্রাইজমানি আরও বাড়াচ্ছে ফিফা

স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বরেই আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দেওয়া ফিফা এবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দলের প্রাইজমানি আরও বাড়ানোর কথা চিন্তা করছে। এ লক্ষ্যে বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

রোববার এই তথ্য জানায় ফিফা। ভ্যাংকুভারে হতে যাওয়া ফিফার ৭৬তম কংগ্রেসের আগে মঙ্গলবার ফিফা কাউন্সিলের সভায় এই প্রস্তাবটি অনুমোদনের জন্য তোলা করা হবে।

ডিসেম্বরে ফিফা জানিয়েছিল, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের প্রাইজমানি সবশেষ আসরের তুলনায় ৫০ শতাংশ বাড়িয়ে ৬৫ কোটি ৫০ লাখ ডলার করা হবে। -- অলআউট স্পোর্টস

তবে বার্তা সংস্থা রয়টার্সকে ফিফার এক মুখপাত্র জানান, এই প্রাইজমানি আরও বাড়ানো হবে। কারণ ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত চলমান চার বছরের চক্রে ফিফার আয় এক হাজার একশ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইজমানি বাড়ানো ছাড়াও ফিফার সব সদস্যগুলোর অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দ বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, “ফিফা বিশ্বজুড়ে ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে প্রাপ্য রাজস্ব বৃদ্ধির বিষয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করছে। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী সব দলের জন্য আর্থিক অবদান বৃদ্ধি এবং ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের জন্য উন্নয়ন তহবিল বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।”

গত ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী, এবারের আসরের চ্যাম্পিয়ন দলের জন্য ৫ কোটি ডলার এবং রানার্স-আপ দলের জন্য ৩ কোটি ৩০ লাখ ডলার প্রাইজমানি নির্ধারিত ছিল। এছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের জন্য ৯০ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছিল। পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারী দেশকে টুর্নামেন্টের প্রস্তুতি খরচ বাবদ ১৫ লাখ ডলার দেওয়ার কথা জানানো হয়েছিল।

বর্তমান আলোচনায় এই অংকগুলো আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফিফার ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩২ দলের ক্লাব বিশ্বকাপের সাফল্যের কারণে তাদের মোট বাজেটের ৯৩ শতাংশ রাজস্ব ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়