শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সা‌বেক ক্রিকেটার হরভজন সিং বিজেপিতে যোগ দেওয়ায় বিক্ষোভ, তা‌কে কেন্দ্রীয় নিরাপত্তা দি‌লো সরকার

স্পোর্টস ডেস্ক : বিজেপিতে যোগ দেওয়ায় শনিবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির একদল কর্মী-সমর্থক। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার হরভজনকে নিরাপত্তা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নিরাপত্তায় এবার থাকবেন সিআরপিএফ জওয়ানরা।

হরভজনের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন পাঞ্জাব পুলিশের কর্মকর্তা এবং কর্মীরা। কিন্তু আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় শনিবার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। ঘটনাচক্রে, একই দিনে জলন্ধরে তাঁর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান আপ কর্মী-সমর্থকরা। শুধু তা-ই নয়, হরভজনের বাড়ির বাইরের দেওয়ালে লেখা হয় ‘গদ্দার’ও। এই ঘটনার পর রবিবারই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সূত্রের খবর, দিল্লি এবং পাঞ্জাবে তাঁর নিরাপত্তায় থাকবেন সিআরপিএফ জওয়ানরা। --- সংবাদপ্রতি‌দিন

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর আপের সঙ্গে থাকার পর শুক্রবার দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন রাঘব চাড্ডা। যোগ দেন বিজেপিতে। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরমুখী হন আরও ৬ আপ সাংসদ। তাঁদের মধ্যেই অন্যতম হলেন হরভজন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজেপিতে যোগ দিতেই ক্ষোভে ফেটে পড়েছেন পাঞ্জাবের আপ কর্মী-সমর্থকরা।

এদিকে হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্যসভাপতি নবীন জয়হিন্দ দাবি করেছেন, পাঞ্জাবে সরকার ভেঙে যেতে পারে আপের। একযোগে দল ছাড়তে পারেন ২৮ জন আপ সাংসদ। তাঁর দাবি, যে সাংসদরা আপ ছেড়েছে তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে। কয়েকজনকে তো মারধরও করা হয়েছে। 

এই ঘটনার জেরে দলের অন্দরে অসন্তোষ চরম আকার নিয়েছে। তাঁর দাবি, পরিস্থিতি শুধু রাজ্যসভায় আটকে নেই, পাঞ্জাবেও আপের হাল গুরুতর। ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। জয়হিন্দের এই দাবি সামনে আসার পর পাঞ্জাবের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়