শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা!

বাংলাদেশের কর্পোরেট মহলের এক পরিচিত নাম রুবাবা দৌলা। কিন্তু গত বছর নভেম্বরের শুরুতে হঠাৎই তার নাম ঘোষণা করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ এ পদে তার নাম ঘোষণার পরই নানা আলোচনা-সমালোচনার শুরু হয়। তবে সব আলোচনা ছাপিয়ে পরিচালকের চেয়ারে বসেন তিনি।

সম্প্রতি রুবাবা দৌলার বিসিবি পরিচালক হওয়ার পেছনের গল্প সামনে এসেছে। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা এক পোস্টে পরিচালক নিয়োগের বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, বিসিবির গত নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাই সে সময়কার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতেন না তিনি।

নির্বাচনের পরদিন গভীর রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে ফোন করেন। সরকার মনোনীত একজন পরিচালক পদত্যাগ করেছেন বলে জানান। একই সঙ্গে নির্বাচিত পরিচালকদের সবাই পুরুষ হওয়ায় একজন নারীকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন। পরদিনই বিসিবির প্রথম পরিচালনা পর্ষদের সভা থাকায় দ্রুত একজন উপযুক্ত নারী প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, অল্প সময়ের মধ্যে উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এ সময় হঠাৎ রুবাবা দৌলার নাম তার মাথায় আসে এবং তিনি তা ক্রীড়া উপদেষ্টাকে জানান। পরে বিসিবি সভাপতি ও অন্যান্য পরিচালকদের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে সম্মতি পাওয়া যায়।

তবে তখনও রুবাবা দৌলার সম্মতি নেওয়া হয়নি। প্রথমে ক্রীড়াঙ্গন-সম্পর্কিত সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা তার সঙ্গে যোগাযোগ করেন। পরে আজাদ মজুমদার নিজেও তার সঙ্গে কথা বলেন। রুবাবা দৌলা বিষয়টি ভেবে দেখার জন্য সময় চান এবং তার তৎকালীন কর্মস্থল থেকে অনুমতি নিতে হবে বলে জানান।

পরদিন সকালে তার প্রতিষ্ঠানের অনুমতি না পাওয়ায় বিসিবির প্রথম সভায় পদটি শূন্য রাখা হয়। এরই মধ্যে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা ও সাইবার বুলিং শুরু হয়। পরে দ্বিতীয় সভার আগে রুবাবা দৌলার প্রতিষ্ঠান সম্মতি দিলে সরকার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।

তিনি আরও উল্লেখ করেন, সাইবার বুলিংয়ের কারণে রুবাবা দৌলা কিছুটা বিব্রত হলেও শেষ পর্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব গ্রহণ করেন এবং কাজ শুরু করেন। বর্তমানে বিসিবিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়