শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজা খোলা। তবে সেই সিরিজে তার খেলা হয়নি অনুমিতভাবেই। এবার নিউজিল্যান্ড সিরিজেও তার ভাগ্যে শিঁকে ছিঁড়ল না। যার ফলে সাকিবের অপেক্ষা বাড়ল আরও। 

সাকিব ২০২৪ সালে সবশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর থেকেই রাজনৈতিক ও আইনগত কারণে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে আছেন তিনি, একাধিক মামলা ঝুলছে তার নামে। এদিকে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়ার পর থেকে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগেও অনিয়মিত হয়ে পড়েছেন। পিএসএলের এবারের আসরে ডাক পাননি, আইপিএলের দরজা তো অনেক আগে থেকেই বন্ধ।

এ সময়ে তিনি খেলে বেড়াচ্ছেন নিচু মানের লিগে। এমনকি মাইনর লিগেও খেলতে দেখা গেছে তাকে। সেই তার সামনেই এখন জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তাকে নিয়ে আজ প্রধান নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’

তার দলে ফেরার ক্ষেত্রে এক শর্ত বেঁধে দিয়েছেন হাবিবুল। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়