শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ২০২৪ ও ২০২৫ সালে পাঁচটি টেস্ট ম্যাচ হারার পর, বিসিসিআই-এর সেন্টার অব এক্সেলেন্স ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনার আওতায় বৈভব সূর্যবংশী এবং আয়ূষ মাহত্রের মতো তরুণ খেলোয়াড়রা জুন-জুলাই মাসে হতে চলা আন্তঃ সিওই টুর্নামেন্টে চার দিনের লাল বলের ম্যাচ খেলবে।

এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো ২৫ বছরের কম বয়সী ৬৪ জন তরুণ ক্রিকেটারকে চিহ্নিত করা এবং আগামী দশকের জন্য ভারতের লাল বলের প্রতিভাকে আরও শক্তিশালী করা। সিওই-এর সঙ্গে যুক্ত সমস্ত কোচ এবং জাতীয় নির্বাচক  ও বয়সভিত্তিক দল (অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬)-কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বেঙ্গালুরুতে হতে চলা অধিকাংশ হাই-পারফরম্যান্স ক্যাম্পে আগামী এক বছর ধরে তাদের প্রধান ফোকাস থাকবে লাল বলের প্রতিভা ভাণ্ডারকে সঠিক পথে পরিচালিত করা। যাতে ভবিষ্যতের চাহিদা পূরণ করা যায়। --আজকাল

বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, ভারত এমার্জিং দলে শুধুমাত্র অনূর্ধ্ব-২৫ খেলোয়াড়দেরই অন্তর্ভুক্ত করা হবে এবং তাঁরা ‘শ্যাডো ট্যুর’-এর জন্য ভারত এ দলেরও অংশ হবে। এই রোডম্যাপটি সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীরকে সবটা জানিয়েই প্রস্তুত করা হবে।

সূত্রটি জানায়, আইপিএল শেষ হওয়ার পর ভারত অনূর্ধ্ব-১৯ এবং এমার্জিং (অনূর্ধ্ব-২৫) উভয় দল চার দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে। এই দলগুলির নির্বাচন করা হবে আন্তঃ-সিওই টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে।

পরিকল্পনা অনুযায়ী, মোট ৬৪ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। ১৬ জন করে চারটি দলে ভাগ করা হবে। প্রতিটি দল সিওই-তে চার দিনের দু'টি করে লাল বলের ম্যাচ খেলার সুযোগ পাবে এবং তাদের অনুশীলনের জন্য বিভিন্ন ধরনের পিচ দেওয়া হবে।

এই ৬৪ জনের মধ্যে ২৫ জন ক্রিকেটারকে বেছে নেবে জুনিয়র নির্বাচক কমিটি এবং আরও ২৫ জনকে বেছে নেবে সিনিয়র কমিটি। বাকি ১৪ জন খেলোয়াড়কেও নির্বাচিত করা হবে, যাঁরা আইপিএলের অংশ। এঁদের মধ্যে আয়ূষ মাহত্রে, সূর্যবংশী এবং সমীর রিজভিরাও রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়