স্পোর্টস ডেস্ক : আমেরিকা–ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে। আর সঙ্কট বাড়তেই দামও বেড়েছে বিশ্বের নানা প্রান্তে। পাকিস্তানে তো এক লিটার পেট্রল সেখানকার টাকায় ৪৫৮ টাকা হয়ে গিয়েছে। এই অবস্থায় দুর্ভোগের শিকার সাধারণ মানু্ষ। আর এই পরিস্থিতিতে, সরকারের বিরোধিতা নয়, দেশের জনগণের কাছে সরকারের প্রতি আস্থা রাখার আর্জি জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।
পাকিস্তানে এমনিতেই জ্বালানির দাম বেশি। আর পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতিতে তা আরও বেড়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বাড়ছে। এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘সংঘাতের জেরে গোটা বিশ্বেই একটা অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
তারপরেও বলব পাকিস্তানের অবস্থা বিশ্বের বাকি দেশগুলির থেকে ভাল। এই সময় সরকারের সমালোচনা না করে সমর্থন করুন। সরকারের পাশে থাকুন। একজন পাকিস্তানি হিসেবে সরকারের সিদ্ধান্তকে মেনে চলুন। আমিও সেটাই করব।
এই ঘটনা, পাকিস্তানে একধাক্কায় পেট্রলের দাম ১৩৭ টাকা বেড়ে ৪৫৮ টাকা হয়েছে। আর এক লিটার ডিজেলের দাম ১৮৪ টাকা বেড়ে ৫২০ টাকা হয়েছে। এই অবস্থায় আফ্রিদি দেশবাসীকে ধৈর্য ধরতে বলছেন।