শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:০২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামবিদ্বেষ নিয়ে কড়া বার্তা দি‌লেন বা‌র্সেলোনার কোচ হান্সি ফ্লিক

স্পোর্টস ডেস্ক : মিশরের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচে দর্শকদের ইসলামবিদ্বেষী স্লোগান তোলপাড় সৃষ্টি করেছে স্পেনের ফুটবলে। বর্ণবাদী এই ঘটনায় দেশটির ফুটবল সংশ্লিষ্ট ব্যাক্তি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে কড়া নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ইসলামবিদ্বেষী স্লোগানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এবার এ নিয়ে কড়া বার্তা দিলেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও।

লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে  ইয়ামালের সাহসিকতার প্রশংসা করেন ফ্লিক। আর যারা এই ধরনের স্লোগান দিয়েছে তাদের কঠোর সমালোচনাও করেছেন কাতলান ক্লাবটির কোচ, আমি মনে করি লামিনে একটি অসাধারণ বিবৃতি দিয়েছে। ফুটবল মানেই সহবস্থান। কিছু মানুষ এটা বুঝতে পারছে না, এটা হতাশাজনক।’

ফ্লিক আরও বলেন, এখন সময় এসেছে ভেবে দেখা এবং আমাদের জীবন ও ফুটবল থেকে আমরা কী চাই তা নির্ধারণ করার। আমরা বর্ণবাদ চাই না। আমরা সবাই চাই যে আমাদের সম্মান জানানো হোক—জাতি বা ধর্ম নির্বিশেষে। পরিবর্তনের সময় এসেছে।’

বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে মুসলিমপ্রধান দেশ মিসর ও স্পেনের মধ্যকার ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়। স্লোগানগুলো সরাসরি ইয়ামালকে লক্ষ্য করে না হলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবেই নেন।

ইয়ামাল তাঁর পোস্টে লেখেন, আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে “তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম”—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান। তিনি লেখেন,‘মুষ্টিমেয় অসভ্য লোকের আচরণে স্পেনকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। স্পেন একটি বহুত্ববাদী ও সহনশীল দেশ।

ইসলামবিদ্বেষী স্লোগানের স্পেনের তদন্তের পাশপাশি ফিফাও বিষয়টি খতিয়ে দেখছে। ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি ম্যাচের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করবে। ফলে স্পেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়