শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দল সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে ১১ রানের রোমাঞ্চকর জয় পায়। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। আর সেই সিরিজ দিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব শেষ হয় গাজী আশরাফ হোসেন লিপুর।

নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়েছিলেন লিপু। পরে ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের কাছ থেকে বিদায় নেন হাসিমুখেই। বাংলাদেশ ক্রিকেটে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন শেষে এমন বিদায় খুব একটা দেখা যায় না। তবে সেই রীতি ভালোভাবেই শেষ করেছেন দেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম এই অধিনায়ক।

সেদিন ক্রিকেটারদের উদ্দেশে উপদেশমূলক কথাও বলেছিলেন লিপু। আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব শেষ হলেও ঘরোয়া ক্রিকেট নিয়ে এতদিন কাজ করেন তিনি। আজ ৩১ মার্চ ছাড়লেন আনুষ্ঠানিক দায়িত্ব। এদিন মিরপুরে এসে নিজের শেষ কর্মদিবস হিসেবে কাজ করেন লিপু। জানা গেছে, দ্রুতই বিসিবি থেকে পাবেন সম্মাননা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েছিলেন লিপু। নতুন করে আর চুক্তি নবায়ন করেননি তিনি। এদিকে নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। এছাড়া সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়