শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সা‌বেক ক্রিকেটার যোগরাজের কোহলি ও রোহিতকে কটাক্ষ, স্ত্রীদের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যে উত্তাল ক্রিকেট দুনিয়া

স্পোর্টস ডেস্ক : যোগরাজ সিং মানেই বিতর্ক আর বিতর্ক। এবার ভারতীয় ক্রিকেটকে ঘিরে তিনি এমন এক মন্তব্য করেছেন, যার জন্য ফের তৈরি হয়েছে বিতর্ক। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যোগরাজ এমন মন্তব্য করেছেন যা বিভিন্ন স্তরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

যোগরাজের বক্তব্যের মূল সুর ছিল, ভারতে অনেক সময় পুরুষ ক্রিকেটারদের অবসরের পিছনে তাঁদের স্ত্রী ও পরিবারের প্রভাব কাজ করে। 

তাঁর মতে, সমাজে একটি ধারণা তৈরি হয়েছে যে ৪০ বছর পেরোলেই মানুষ ‘বুড়ো’ হয়ে যায়। পাশাপাশি তিনি নারীদের নিয়েও বিতর্কিত মন্তব্য করে বলেন, ৩০ বছরের পর অনেকেই নিজেদের শারীরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস হারান এবং পরিবার ও সন্তান লালন-পালনকেই অগ্রাধিকার দেন।

ক্রিকেটারদের স্ত্রীদের ভূমিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে যোগরাজ আরও বলেন, অনেক ক্ষেত্রে স্ত্রীরাই কোচের ভূমিকা অবলম্বন করে। ক্রিকেটারদের অবসর নেওয়ার  পরামর্শ দেন। তাঁর বিশ্বাস, একজন ক্রিকেটারের কিংবদন্তি হয়ে ওঠার পথে এই ধরনের পারিবারিক হস্তক্ষেপ বাধা হয়ে দাঁড়াতে পারে। যোগরাজ বলছেন, খেলোয়াড়দের জীবন হওয়া উচিত সম্পূর্ণভাবে খেলার প্রতি নিবেদিত। 

একই সাক্ষাৎকারে তিনি বর্তমান প্রজন্মের দুই শীর্ষ ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে  নিয়েও মন্তব্য করেন। তাঁদের উদ্দেশে যোগরাজ বলেন, বয়সের অজুহাতে খেলা ছাড়ার চিন্তা করা উচিতই নয়। বরং যতদিন সম্ভব মাঠে থেকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা উচিত। তাঁর মতে, একজন খেলোয়াড়ের বয়স ৫০ হলেও যদি সে পারফর্ম করতে পারে, তাহলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

সব মিলিয়ে, যোগরাজ সিংয়ের এই মন্তব্য শুধু ক্রিকেট মহলেই নয়, বৃহত্তর সমাজেও বয়স, লিঙ্গভিত্তিক ধারণা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনের প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়