শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরেই রোহিত শর্মা‌কে ভুলে গেলেন নীতা অম্বানি? 

স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে চমকের মুহূর্ত। দলের মালকিন নীতা অম্বানির সঙ্গে কথোপকথনে হাসিঠাট্টায় মেতে উঠলেন রোহিত শর্মা।

রোহিতের ফিটনেস দেখে রীতিমত চমকে উঠলেন নীতা অম্বানি, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, রোহিতের ছিপছিপে চেহারা দেখে অবাক নীতা।

হাসতে হাসতেই বলেন, ওহ মাই গড, রোহিত! তোমাকে চিনতেই পারিনি। একেবারে তরুণের মতো লাগছে। জবাবে লাজুক হাসি দেন প্রাক্তন ভারত অধিনায়ক। আইপিএল চলাকালীন দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও সময় কাটান নীতা।

হালকা মেজাজের একটি মুহূর্তে পরিবারের এক সদস্যের সঙ্গে কাইরন পোলার্ড-কে ‘পলি কাকা’ বলে পরিচয় করিয়ে দেন তিনি যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

উল্লেখ্য, রোহিতের এই পরিবর্তন কিন্তু হঠাৎ নয়। ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নিজের ফিটনেসে জোর দিয়েছেন ৩৮ বছরের এই ব্যাটার। লক্ষ্য একটাই, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ।

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হারের পর সেই শিরোপা জয়ের স্বপ্ন এখনও তাড়া করে ফিরছে রোহিতকে। গত বছর ১৪টি ওয়ানডেতে ৬৫০ রান, গড় ৫০, পরিসংখ্যানই বলছে তাঁর প্রস্তুতির কথা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যাবর্তনের সিরিজেও রোহিতকে দেখা গিয়েছে দুরন্ত ফর্মে। তিন ম্যাচে রোহিত করেন ২০২ রান, যার মধ্যে সিডনিতে অপরাজিত ১২১ রয়েছে তাঁর।

সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা বজায় থাকলেও আইপিএলে সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা ছন্দপতন হয়েছে রোহিতের।

২৭২ ম্যাচে ৭,০৪৬ রান করে তিনি লিগের অন্যতম সেরা হলেও ধারাবাহিকতা ছিল না। শেষবার ২০১৬ সালে ৪৫০-র বেশি রান করেছিলেন রোহিত। গত ন’টি মরশুমে মাত্র তিনবার ৪০০ পেরিয়েছেন হিটম্যান।

আগামী ২৮ মার্চ আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৩ এপ্রিল। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে হায়দরাবাদে সানরাইজার্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। লিগ পর্বের শেষ ম্যাচ ২৪ মে কলকাতায় নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়