শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহম্মদ আশরাফুল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে জাগরণ দেখছেন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং বিভাগে নতুন করে জাগরণের আভাস দেখছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, ধারাবাহিক উন্নতি, দায়িত্বশীলতা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাই দলকে এগিয়ে নিচ্ছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রদর্শনী ম্যাচ শেষে আশরাফুল বলেন, টানা দুটি সিরিজ জয়ের মধ্য দিয়ে ৫০ ওভারের ক্রিকেটে দলের উন্নতির ধারা স্পষ্ট হয়েছে। তিনি বলেন, ওয়ানডে সব সময়ই আমাদের প্রিয় ফরম্যাট ছিল। মাঝখানে হয়তো আমরা খুব ভালো খেলতে পারিনি, কিন্তু এখন আমরা টানা দুটি সিরিজ জিতেছি। ব্যাটাররাও ভালো করছে। -- ডেই‌লি ক্রিকেট

সাম্প্রতিক সাফল্যের পেছনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিকে বড় করে দেখছেন আশরাফুল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সিরিজে আমরা ভিন্ন ধরনের উইকেটে খেলেছি। শেষ ম্যাচে সাইফ ও সৌম্য সরকারের ব্যাটিং ছিল অসাধারণ। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ওপেনারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, “নকআউট ম্যাচে তানজিদ তামিম ও সাইফের ১০০ রানের জুটি দলকে ভালো জায়গায় নিয়ে গেছে।

আশরাফুলের মতে, বর্তমান ব্যাটিং ইউনিটে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন এসেছে মানসিকতায়। ব্যাটাররা এখন দায়িত্ব নিচ্ছেন, বড় ইনিংস খেলার চেষ্টা করছেন এবং নিজেদের শক্তি ও দুর্বলতা নিয়ে নিয়মিত কাজ করছেন। ব্যাটাররা দায়িত্ব নিচ্ছে, বড় রান করার চেষ্টা করছে। সবাই নিজের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছে—এটা অবশ্যই ইতিবাচক,” যোগ করেন আশরাফুল।

সব মিলিয়ে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে আত্মবিশ্বাস ও ধারাবাহিকতার যে ছাপ দেখা যাচ্ছে, সেটিই সামনে দলের জন্য বড় ভরসা হয়ে উঠছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়